বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পরিবারের একমাত্র অভিভাবক মাকে বাঁচাতে ছেলের আকুতি

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২৬ ইং
পরিবারের একমাত্র অভিভাবক মাকে বাঁচাতে ছেলের আকুতি

চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়ার বাসিন্দা রীতা বেগম (৪০) দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। স্বামী মৃত আব্দুল আহাদ মিলনের মৃত্যুর পর তিনিই ছিলেন পরিবারের প্রধান অবলম্বন। কিন্তু আজ সেই মরণব্যাধির সঙ্গে লড়াই করছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।


পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে রীতা বেগমের কিডনিজনিত রোগ ধরা পড়ে। এরপর থেকে দেশের ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন পরিবারের সদস্যরা। চিকিৎসা ব্যয় মেটাতে ইতোমধ্যে প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে, যার বেশিরভাগই ধার-দেনা ও ঋণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। বর্তমানে প্রতি মাসে তার চিকিৎসা ও ওষুধের পেছনে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হচ্ছে, যা পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।


রীতা বেগমের বড় ছেলে শাহাবুল ইসলাম আলিফ বলেন, “আমার মা-ই আমাদের পরিবারের একমাত্র অভিভাবক। বাবাকে ছোটবেলায় হারিয়েছি। মায়ের অসুস্থতার কারণে আমরা দিশেহারা হয়ে পড়েছি। চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে সব সঞ্চয় শেষ হয়ে গেছে, ঋণের বোঝাও বেড়েছে। এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা ছাড়া মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি আমার মাকে বাঁচাতে সকলের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।”


রীতা বেগমের চিকিৎসার জন্য সহায়তা পাঠানোর ঠিকানা—

বিকাশ (পার্সোনাল): ০১৯২৮৬৯০১৯৯

সোনালী ব্যাংক, কোর্টমোড় শাখা

হিসাব নম্বর: ৩১১২০০১০০০৩৬৫



কমেন্ট বক্স
notebook

পরিবারের একমাত্র অভিভাবক মাকে বাঁচাতে ছেলের আকুতি