বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাউলী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নানের দাফন সম্প্ন

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২৬ ইং
হাউলী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নানের দাফন সম্প্ন

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও হাউলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হান্নানের (হানায়) জানাজা গতকাল বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুরাতন বাস্তুপুর ঈদগাহ মাঠে তার জানাজায় হাজার হাজার মানুষ শরিক হন।
জানাজায় দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহসভাপতি ছলেমান মল্লিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, হাউলি ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তারসহ উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকায় থেকে আসা আত্মীয়-স্বজন শুভাকাক্সক্ষী ও সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে দোয়া পরিচালনা করেন পুরাতন বাস্তুপুর মাদ্রাসার মসজিদের ইমাম মোবারক হোসেন।


উল্লেখ্য, হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তুপুর গ্রামের আক্কাছ গোয়ালার ছেলে আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বেলা দুইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুল হান্নান হাউলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি হাউলী ইউনিয়ন কৃষক দলের সভাপতির দায়িত্বেও ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



কমেন্ট বক্স
notebook

পরিবারের একমাত্র অভিভাবক মাকে বাঁচাতে ছেলের আকুতি