মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানর শরীফকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানর শরীফকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার কর্মকর্তাবৃন্দ এবং দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা দল নবনিযুক্ত প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।


এসময় তারা মো. শরীফুজ্জামান শরীফের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও স্থানীয় সরকার ব্যবস্থার অগ্রগতিতে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। জবাবে জেলা পরিষদ প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ শুভেচ্ছা জানাতে আসা অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এসময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এদিকে, চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো শরীফুজ্জামান শরীফকে চুয়াডাঙ্গা জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। গতকাল বুধবার জেলা পরিষদের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন ও সাধারণ সম্পাদক আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে ফুলেল শুভেচছা জানান সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, আয়কর আইনজীবী সমিতির আইনজীবী সদস্যবৃন্দ ও ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

কুড়ুলগাছিতে ৫ ঘণ্টার বৃষ্টিতে ১৫ পরিবার পানিবন্দী