বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পূজা উদ্যাপন পরিষদের পরিচিতি সভা

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় পূজা উদ্যাপন পরিষদের পরিচিতি সভা

চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের ফেরিঘাট রোডস্থ শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির ৮১ জন সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পরিষদের সভাপতি সুরেশ কুমার আগরওয়ালার সভাপতিত্বে সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জীবন কুমার সেন, শোভন দাস, উজ্জ্বল অধিকারী, অমল বিশ্বাস, জয়ন্ত কুমার সিংহ রায় ও হেমন্ত কুমার সিংহ রায়।


বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সমাপনী বক্তব্যে সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গত ১০ এপ্রিল ৮১ সদস্যবিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন পরিষদের কমিটি গঠন করা হয়। এতে সুরেশ কুমার আগরওয়ালাকে সভাপতি এবং উত্তম রঞ্জন দেবনাথকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।



কমেন্ট বক্স
notebook

পরিবারের একমাত্র অভিভাবক মাকে বাঁচাতে ছেলের আকুতি