বুধবার, ১০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হাটবোয়ালিয়া

আসমানখালী সড়কে যান চলাচল বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২৬ ইং
ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হাটবোয়ালিয়া

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া-আসমানখালী সড়কের গৌরীহ্রদ এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে রাস্তার দুই পাশে থাকা একাধিক বৈদ্যুতিক খুঁটি, শিশুগাছ ও কাঁঠাল গাছ ভেঙে রাস্তার ওপর পড়ে যায়। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি লাইন এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে দেখা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে শুরু হওয়া প্রবল ঝড়ের কারণে মুহূর্তের মধ্যেই কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয় এবং বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে এলাকায় বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় কাজ করে রাস্তার ওপর পড়ে থাকা গাছপালা অপসারণ করেন এবং যান চলাচলের পথ পরিষ্কার করেন। তাদের দ্রুত পদক্ষেপে সড়কে চলাচল স্বাভাবিক হতে শুরু করে।


তবে সর্বশেষ পাওয়া তথ্যমতে, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটি ও লাইনের কারণে এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঝড়ে এলাকায় গাছপালা ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।



কমেন্ট বক্স
notebook

আসছে ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন