বুধবার, ১০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার

‘ফ্যাক্ট-চেকিং সাংবাদিকসহ প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব’
  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার

চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) আয়োজনে চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান এ এস এম কবীর। পরে তথ্যের সত্যতা যাচাই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মেহেদী হাসান।


সেমিনারে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান এ এস এম কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মানুষ প্রতিনিয়ত বিপুল পরিমাণ তথ্য ও সংবাদের মুখোমুখি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতার কারণে যেকোনো তথ্য মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে এসব তথ্যের একটি বড় অংশ যাচাই-বাছাই ছাড়াই প্রচারিত হওয়ায় অনেক সময় বিভ্রান্তি, গুজব এবং সামাজিক অস্থিরতার সৃষ্টি হচ্ছে।


তিনি বলেন, ফ্যাক্ট-চেকিং শুধু সাংবাদিকদের দায়িত্ব নয়, বরং প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। তথ্যের উৎস যাচাই, নির্ভরযোগ্য মাধ্যম অনুসরণ এবং সন্দেহজনক তথ্য প্রচার থেকে বিরত থাকার মাধ্যমে একটি দায়িত্বশীল ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।


পরে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা সংবাদে ব্যবহৃত ছবি ও ভিডিওর সত্যতা যাচাই এবং ডিজিটাল ফ্যাক্ট-চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন। আলোচনায় অংশ নেন ৭১ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি এম এ মামুন, মাছরাঙা টিভির প্রতিনিধি ফাইজার চৌধুরী, দেশ টিভির প্রতিনিধি খায়রুজ্জামান সেতু এবং যমুনা টিভির স্টাফ রিপোর্টার জিসান আহমেদ।


সেমিনারে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, সরদার আল-আমীন, রাজিব হাসান কচি, বিপুল আশরাফসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।



কমেন্ট বক্স
notebook

আসছে ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন