বুধবার, ১০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানকে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানকে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার জেলা পরিষদ কার্যালয় ও তার বাসভবনে পৃথকভাবে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।


সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দীন, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিনসহ অন্যান্য সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিতুদহ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী, চুয়াডাঙ্গা পৌর কলেজের শিক্ষকবৃন্দ এবং জেলা গণপূর্ত বিভাগের শ্রমিক ইউনিয়নের সদস্যরাও পৃথকভাবে নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানান।


অপরদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও প্রবীণ রাজনৈতিক নেতা মো. হাবিবুর রহমান মঙ্গল জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


সাক্ষাৎকালে জেলার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। শুভেচ্ছা জানাতে আসা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে জেলা পরিষদ জেলার উন্নয়ন, জনকল্যাণ এবং সেবামূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে।



কমেন্ট বক্স
notebook

আসছে ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন