দর্শনা থানা-পুলিশ অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন মামলার পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তেঘরি মসজিদপাড়ার কাজিম আলীর ছেলে ইমন হোসেন (২০), গোবরগাড়া আনন্দবাজারপাড়ার সানাউল্লা মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪), পারকৃষ্ণপুর ঝাঝাডাঙ্গা এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাদি (৩০), হিজলগাড়ী মাঝেরপাড়ার আব্দুল কাশের ছেলে তরিকুল ইসলাম (৩৫) এবং গোবরগাড়া গ্রামের রবিউল ব্যাপারীর ছেলে বাবলু হোসেনকে (৩১) বড় শলুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হাদির বিরুদ্ধে দর্শনা থানার মামলা নম্বর ১৫, তারিখ ১৮/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নং ১০(ক)/৩৮/৪০/৪১ ধারায় মামলা রয়েছে। এছাড়া বাবলু হোসেনের বিরুদ্ধে দর্শনা থানার মামলা নম্বর ২২, তারিখ ২৮/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/১৪(গ)/৪০/৪১ ধারায় মামলা রয়েছে। দর্শনা থানা-পুলিশ জানায়, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
দর্শনা অফিস