সোমবার, ৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় পল্লী প্রাণি সেবাকর্মীদের কমিটি ঘোষণা

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২৬ ইং
দর্শনায় পল্লী প্রাণি সেবাকর্মীদের কমিটি ঘোষণা

পল্লী প্রাণি সেবাকর্মীদের অধিকার, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে পল্লী প্রাণি সেবাকর্মী সমাজকল্যাণ সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ ও ৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকার সবুজ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।


নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওবাইদুল হক রুনু (হাউলী)। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিয়ার রহমান (মদনা) ও হাসানুজ্জামান (রামনগর)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নূরুজ্জামান (দর্শনা)। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন নূর হোসেন (মদনা) ও জীবন। দপ্তর সম্পাদক তানভীর রহমান, কোষাধ্যক্ষ হাসানুজ্জামান (হাউলী) এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়েজিদ বোস্তামী। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রবিউল (হাউলী), মনির (সদর), হাসনাত (সদর), ফয়েজ (সদর), আলমগীর (দামুড়হুদা), আল-আমিন (হাউলী) ও ইনামুল (গাড়াবাড়ীয়া)।
সভায় সংগঠনের সদস্যরা কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিমালা ও শর্তাবলীর বিষয়ে একমত হন। এর মধ্যে রয়েছে সদস্যদের বিপদে-আপদে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানো, পারস্পরিক সম্মান বজায় রাখা, একে অপরের বিরুদ্ধে অযাচিত সমালোচনা থেকে বিরত থাকা, প্রতি মাসে ১০০ টাকা চাঁদা প্রদান, সংগঠনের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা এবং সদস্যদের মতামতের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ।


বক্তারা বলেন, পল্লী প্রাণি সেবাকর্মীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ সংগঠনের সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার