সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রনি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০২৬ ইং
দামুড়হুদায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রনি গ্রেপ্তার

দামুড়হুদা মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আহসানুল মাহমুদ রনি (৩৭)। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দামুড়হুদা উপজেলা শাখার সহসভাপতি এবং ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিজ এলাকা থেকে আহসানুল মাহমুদ রনিকে গ্রেপ্তার করে। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার ব্যবহার করে রাতের আঁধারে মিছিল আয়োজনের মাধ্যমে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নাশকতার অভিযোগে আহসানুল মাহমুদ রনিসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২০০৮ সালের সংশোধিত আইন ও ২০২৫ সালের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, নাশকতার অভিযোগে আহসানুল মাহমুদ রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারেÑএমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধের ঘোষণা