রবিবার, ৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ আটক ২

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০২৬ ইং
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ আটক ২

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে পুলিশের অভিযানে ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওসমানপুর বাজারে মিশুক আলীর চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন উপজেলার প্রাগপুর গ্রামের মৃত আজিম উদ্দিন বিশ্বাসের ছেলে মো. স্বপন (২৮) এবং ওসমানপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. সানমুন হোসেন (৩০)।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবীরের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, এ মাদক বেচাকেনার সঙ্গে আরও দুইজন পলাতক সহযোগী এবং ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তার দুজন, পলাতক দুজন এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। তরুণ প্রজন্মকে ধ্বংস করে এমন কাজে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।


এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ওসমানপুর ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। তারা নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার