চুয়াডাঙ্গায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- আপলোড তারিখঃ
২১-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে কামরুজ্জামান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ভানবাড়িয়া গ্রামের সাবের আলীর ছেলে কামরুজ্জামান (২৮) গতকাল সন্ধ্যা ৭টার দিকে গ্রামের বাজার হতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার পায়ে বিষাক্ত সাপ দংশন করে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার উদ্দেশ্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৮টার দিকে তার মৃত্যু হয়।
কমেন্ট বক্স