বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৬ ইং
আলমডাঙ্গা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাইরোডে অবস্থিত কুটুমবাড়ি মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চারতলার মোড়ের অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আলিফউদ্দিন রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত রাখা, যত্রতত্র যানবাহন পার্কিং না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। জনভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পথচারীদের সচেতনমূলক বার্তা দেওয়া হয়।
অভিযানকালে ফাস্টফুড, কনফেকশনারি ও রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায়