মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এক ডজন মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৬ ইং
জীবননগরে এক ডজন মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক ডজন মামলার আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরের দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের শামসুল হকের ছেলে ডাকাতি মামলাসহ এক ডজন মামলার আসামি সুজাত শেখ (৩৫), একই এলাকার মৃত হবির ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জলিল (৫৯) ও উপজেলা শহরের হাসপাতাল পাড়ার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী রিনা সুলতানা (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান সেখের নেতৃত্বে পুলিশের পৃথক পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। জীবননগর থানার ওসি সোলায়মান সেখ এ তথ্যে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘জমি জালিয়াতি’র শিকার সংখ্যালঘু সন্ধ্যা রানী