সোমবার, ১ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদের দীর্ঘ ছুটিতেও থেমে থাকেনি স্বাস্থ্যসেবা

আলমডাঙ্গায় সেবা পেলেন ৭১ মা ও শিশু
  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৬ ইং
ঈদের দীর্ঘ ছুটিতেও থেমে থাকেনি স্বাস্থ্যসেবা

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির মধ্যেও মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। ছুটিকালীন সময়ে স্বাস্থ্যসেবায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক এবং চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহার নির্দেশনায় উপজেলার সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়মিত সেবা কার্যক্রম পরিচালিত হয়।


পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিকালে ৩৬ জন গর্ভবতী মা সরাসরি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ৪০ জন গর্ভবতী মাকে প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এসময় ২৫ জন নারী প্রসবোত্তর সেবা এবং ৩৫ জন শিশু সাধারণ স্বাস্থ্যসেবা পায়। পাশাপাশি পরিবার পরিকল্পনা পদ্ধতিভিত্তিক বিভিন্ন সেবাও প্রদান করা হয়।


আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. রাকিবুল ইসলাম বলেন, ‘ঈদুল আজহার দীর্ঘ ছুটির সময়েও মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করেছি।’ তিনি আরও বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স