দামুড়হুদায় মরহুম বজলুর রহমানের স্মরণে ডা. ওয়াজেদ আলী স্মৃতি সাংসদ ও দামুড়হুদা নওজোয়ান সংঘের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে মরহুম বজলুর রহমানের ছাত্রবৃন্দের আয়োজনে এবং মাহবুবুর রহমান বাচ্চু ও ইলিয়াস রওশন তুষারের সার্বিক সহযোগিতায় দামুড়হুদা মিনি স্টেডিয়ামে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় টসে জিতে নির্ধারিত ১৫ ওভারে ডা. ওয়াজেদ আলী স্মৃতি সংঘ ৫ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে দামুড়হুদা নওজোয়ান সংঘ নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। ফলে ডা. ওয়াজেদ আলী স্মৃতি সাংসদ ১১ রানে জয় লাভ করে। খেলায় ম্যান অফ ম্যাচ নির্বাচিত হন ডা. ওয়াজেদ আলী স্মৃতি সাংসদের আব্দুল্লাহ। আম্পায়ার হিসেবে দায়িত্ব ছিলেন আবুল বাশার ও আল ইমরান লিটন। খেলায় ধারাভাষ্য দেন শামীম খাঁন
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক ও জাতীয় ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল হাসান (হ্যাজি)। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডা. এস.এম আতাউর রহমান রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাহফিজীর রহমান জনি, উপজেলা যুবদল নেতা ইমতিয়াজ, শওকত হোসেন। প্রীতি ম্যাচ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুবদল কর্মী জাহাঙ্গীর, দিপু ও জনি।
সমীকরণ প্রতিবেদন