দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামে এক বৃদ্ধ নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। তরিকুল ইসলাম ইব্রাহিমপুর উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (৭১) গত ২০ মে ইব্রাহিমপুর পার্কের পেছনের মেন্দের মাঠ এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তরিকুল ইসলাম তার কাছে থাকা বাজারের ব্যাগ বহনের কথা বলে সহযোগিতার আশ্বাস দেন। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই নারীকে জোরপূর্বক মাটিতে ফেলে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী মনিরা খাতুন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ২৮, তারিখ ২৫/০৫/২০২৬)। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।
প্রতিবেদক দামুড়হুদা