চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আইনমন্ত্রীর সঙ্গে পরিচিতি পর্বে অংশ নেন। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি।
বক্তব্যে আইনমন্ত্রী বলেন, একসময় সংসদ সদস্যদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট বরাদ্দের সুযোগ ছিল। ১০ কোটি টাকার গাড়ি ১ কোটি টাকায় আনার সুযোগ ছিল। এছাড়া ৩০০ সংসদ সদস্যের জন্য ৩০০টি প্লট বরাদ্দের ব্যবস্থাও ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা জনগণের সেবা করতে এসেছি, জনগণের অর্থে ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য নয়।’
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন ইতিবাচক ও জনকল্যাণমূলক পদক্ষেপ সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, আগে প্রধানমন্ত্রী চলাচলের সময় ঢাকার সড়কে যান চলাচল বন্ধ রাখা হতো, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতোই সিগন্যাল মেনে চলাচল করেন।
আইনমন্ত্রী বলেন, ‘আপনারা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। এখন মানুষের পাশে দাঁড়িয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের সামনে তুলে ধরতে হবে।’ তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, এসব উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতে নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জীবনগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জীবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সাধারণ বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা যুবদলের সভাপতি শরীফুর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা জাসাস-এর সভাপতি সহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি শরিফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আবেছ উদ্দীন, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানসহ জেলা-উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক