সোমবার, ২৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২৬ ইং
আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ সাহিত্য ও রাষ্ট্র পরিষদের উদ্যোগে আলমডাঙ্গা প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা দেশজুড়ে শিশু নির্যাতন ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ সাহিত্য ও রাষ্ট্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, চলচ্চিত্র পরিচালক ও রাষ্ট্রচিন্তক জন আলফ।

এসময় উপস্থিত ছিলেন শেখ সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন, মহিউদ্দিন, মো. নাসিরউদ্দিন, সিতাব আলী, হাসান জামান, ফাহমিদুল ইসলাম মুন, মো. সুইট ইউসুফ এবং সরয়ারউদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচিতে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশ নিয়ে শিশু রামিসার হত্যার বিচার দাবিতে সংহতি প্রকাশ করেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু