বাড়ীর সামনে থেকে বোমা উদ্ধার : আতঙ্ক
- আপলোড তারিখঃ
২১-১১-২০১৭
ইং
মেহেরপুর জেলা বিএনপি নেতা ও সাবেক এমপির
গাংনী অফিস: মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের বাসভবনের মূল ফটক থেকে ১টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল পৌনে ৯টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের গাংনী উপজেলা শহরস্থ বাসভবনের সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। উপজেলা যুবদলের সভাপতি আক্রুজামান ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম জানান, সকালে পথচারীরা বাসভনের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের এসআই স্বপন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে পানি ভর্তি বালতিতে করে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত বোমা সাদৃশ্য বস্তুটি পরীক্ষার পর বোঝা যাবে সেটি বোমা, নাকি অন্য কিছু। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেটি বোমা।
কমেন্ট বক্স