রবিবার, ২৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদক উদ্ধার, দুই বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২৬ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদক উদ্ধার, দুই বাংলাদেশি আটক

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদক, ভারতীয় আম উদ্ধার এবং দুই বাংলাদেশি আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত শুক্রবার ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া ও মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৪/৪-এস এর প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের আবুল কাশেমের পাটখেতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেয়ারডাইল কফ লিনকটাস সিরাপ উদ্ধার করা হয়।
এর আগে বেলা ১টার দিকে একই বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৭-এমপি এর প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের আমিনুরের আম বাগানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৪০ কেজি ভারতীয় আম উদ্ধার করে বিজিবি।


অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫২/২২-আর এর প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের রাজু মন্ডলের ড্রাগন বাগানে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। হাবিলদার কে এম শাহিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার লোহাগাড়া থানার চালিঘাট গ্রামের বাবুলাল মজুমদারের ছেলে বাসুদেব মজুমদার (৩২) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার বটতলা গ্রামের মামুনুর রশিদের ছেলে মাহফুজুর রহমান (৩৪)। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার