দামুড়হুদায় আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাৃশকতা প্রতিরোধ, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন, ইনোভেশন ফলোআপ মনিটরিং, সাইবার সিকিউরিটি, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এসব কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবায়দুর রহমান সাহেল|
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন| এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন|
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, পৌর বিএনপির সমš^য়ক হাবিবুর রহমান বুলেট, জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, হাউলি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিজিবির প্রতিনিধি ও দর্শনা থানার প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ|
সভায় চোরাচালান, মাদক, নারী নির্যাতন, বাল্যবিয়ে নিয়ে আলোচনা হয়| এছাড়া, সম্প্রতি দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের অনুষ্ঠানে জেলা প্রশাসক কর্তৃক দামুড়হুদায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে সভায় উত্থাপন করা হয় এবং এ বিষয়টি খতিয়ে দেখার জন্য সংসদ সদস্যকে অভিহিত করা হয়|
প্রতিবেদক দামুড়হুদা