দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের পাশে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে দর্শনা থানা-পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলস্টেশনের পাশের একটি ঝোপ থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ হিমেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দর্শনা অফিস