রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২৬ ইং
আলমডাঙ্গায় ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ সাবিনা খাতুন (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার  রাত সোয়া ১১টার দিকে নারায়ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই নারীকে আটক করে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। সাবিনা খাতুন নারায়ণপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।


পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলার সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে জামজামি পুলিশ ক্যাম্পের এসআই মো. ফিরোজ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালায়।


অভিযানকালে নারায়ণপুর গ্রামের মো. আশিরুদ্দিনের বসতবাড়ির পেছনে বাঁশবাগানের উত্তর পাশ থেকে সাবিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আরও দুজন পলাতক আসামিসহ ৫/৬ জন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

৮ মাসের সংসার শেষে লাশ হয়ে ফিরলো রুমি