চুয়াডাঙ্গা সদর পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়ি আটক
- আপলোড তারিখঃ
২০-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়ি আটক হয়েছে। গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের পশ্চিমপাড়ার বুড়ির মুদি দোকান থেকে তাদের আটক করা হয়। সদর থানার ওসি (অপারেশন) আমির আব্বাসের নেতৃতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের ইকবাল হোসেনের ছেলে সাইদুর রহমান (২৫), দিদার মন্ডলের ছেলে মজনু (৪৪), খোদা বকস এর ছেলে উজির আলী (২৮), শওকত আলীর ছেলে মিলিয়াম (৫০), সাদেক আলীর ছেলে আজাদ আলী (৪০)। এ সময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগত ৪২২ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে সদর থানার অপারেশন অফিসার ইনচার্জ (অসি) আমির আব্বাসের সাথে কথা বললে তিনি জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বোয়ালমারি গ্রামে গেলে সেখানে এক মুদির দোকানে জুয়া খেলার সময় জুয়া খেলার সরঞ্জমাদি ও নগদ টাকাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
কমেন্ট বক্স