চুয়াডাঙ্গা শহরে জ্বলে উঠল সড়কবাতি
- আপলোড তারিখঃ
২০-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ তিন দিন যাবত চুয়াডাঙ্গা শহরের অধিকাংশ জায়গায় সড়কবাতি বিকল হয়ে যাওয়ায় পুরো শহর অন্ধকারাচ্ছন্নে ঢেকে ছিল। স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর গতকাল রবিবার সকাল থেকে বিভিন্ন স্থানে বিকল হয়ে নষ্ট হওয়া সড়কবাতি পুনরায় স্থাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে এ সড়কবাতি পুনরায় স্থাপন করে চুয়াডাঙ্গা শহরকে আলোকিত করা হয়। এদিকে শহরে সড়কবাতি জ্বলার কারনে রাতের শহর তার আগের প্রাণ ফিরে পেয়েছে। রাতের বেলা শহর ঘুরে দেখা যায় শহরের সবকয়টি সড়কবাতিই জ্বলছে। আর সাধারণ মানুষ রাতের বেলা নির্বিঘেœ চলাচল করতে পারছে। রাতে পথচারী একজনের সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, বিগত তিন ধরে শহরে সড়কবাতি না জ্বলায় যে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছিল তা এখন স্বাভাবিক। এত অল্প সময়ের মধ্যে শহরে পুনরায় সড়কবাতি স্থাপন করায় পৌর মেয়র ওবায়দুর রহমান জিপু চৌধুরিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে উক্ত সমস্যাটি স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় তুলে ধরার জন্য সমীকরণ পরিবারকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, গত তিনদিন যাবত চুয়াডাঙ্গা শহরের সড়কবাতি বিকল হয়ে না জ্বলার কারনে পুরো শহর অন্ধকারে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়ে সাধারণ মানুষের জনদূর্ভোগে পরিণত হয়। এ সমস্যাটি সাধারণ জনস্বার্থে গুরুত্বের সাথে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
কমেন্ট বক্স