শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নতুন কুঁড়ি ও বিকেএসপি কাপ উপলক্ষে সাতদিনের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প শুরু

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৬ ইং
আলমডাঙ্গায় নতুন কুঁড়ি ও বিকেএসপি কাপ উপলক্ষে সাতদিনের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প শুরু

আলমডাঙ্গায় আনন্দঘন পরিবেশে ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতা-২০২৬’ বিভাগীয় পর্যায় এবং ‘বিকেএসপি কাপ বক্সিং’ প্রতিযোগিতা উপলক্ষে সাত দিনব্যাপী বিশেষ প্রস্তুতিমূলক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে| গতকাল শুক্রবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং স্বয়ম্ভর ক্রীড়া কুঠির তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে ব্যাডমিন্টন (বালিকা), তায়কোয়ান্দো (বালক), উশু (বালক) ও বক্সিং ইভেন্টে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে|

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আরশাদুল ইসলাম দুদু| এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ¯^য়ম্ভর ক্রীড়া কুঠির সভাপতি সাঈদ এম হিরন, জাতীয় ফুটবলার ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব সাজ্জাদুল ইসলাম সাজু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইউনুস আলী মাস্টার এবং সাবেক প্রফেশনাল হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার সাদ্দাম হোসেন|

অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন| একই সঙ্গে ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট এম এ মান্নানের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন| এ আয়োজনকে ঘিরে সংস্থার প্রেসিডেন্ট এম এ মান্নান রতন জমিদার ব্যক্তিগতভাবে উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড় ওয়াহিবা আফরিনকে উন্নতমানের র‌্যাকেট, কেডস, ট্রাউজার সেট ও টি-শার্ট উপহার দেন|

আগামী ২০ মে পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ ক্যাম্প| এতে দক্ষ প্রশিক্ষকরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছেন| ব্যাডমিন্টন প্রশিক্ষক হিসেবে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মাহামুদুল হক তন্ময়| উশু ও তায়কোয়ান্দো কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাব্বির আহম্মেদ এবং বক্সিংয়ের প্যাডিং মাস্টার হিসেবে রয়েছেন মো. রতন আলী|

ক্যাম্পের সময়সূচি নির্ধারণ করা হয়েছে প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত| তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনের লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করা হচ্ছে|



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত