আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে| আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়| গতকাল শুক্রবার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের হলরুমে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক| প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার|
অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার আবেগঘন কণ্ঠে বলেন, ‘সরকারি দায়িত্ব পালনের সূত্রে আলমডাঙ্গায় আসা| এখানকার মানুষ এবং বিশেষ করে শিক্ষা পরিবারের সদস্যরা যেভাবে আমাকে দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন, তা আমি সবসময় মনে রাখব| আলমডাঙ্গার মাধ্যমিক শিক্ষা পরিবারের এই আন্তরিক বিদায় সম্মাননা আমার কর্মজীবনের অন্যতম এক প্রাপ্তি হয়ে থাকবে|’
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারের আলমডাঙ্গায় দায়িত্ব পালনকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন| বিশেষ করে আলমডাঙ্গা উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পাদন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে তাঁর বিশেষ অবদান ও দিকনির্দেশনার কথা স্মরণ করেন মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্যরা|
এসময় বক্তব্য দেন আলমডাঙ্গা মাধ্যমিক পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুজ্জামান, কুমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ|
সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক বলেন, ‘পান্না আক্তার আলমডাঙ্গায় যোগদানের পর থেকেই শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সবসময় আমাদের পাশে রেখেছেন| শিক্ষাবান্ধব একজন কর্মকর্তার বিদায় আমাদের জন্য আবেগের হলেও সরকারি নিয়মে বদলি একটি ¯^াভাবিক প্রক্রিয়া| আমরা তাঁর ভবিষ্যৎ কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি|’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদায়ী ইউএনও পান্না আক্তারকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়| অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন|
এছাড়াও আলমডাঙ্গা উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী নির্বাহী অফিসার পান্না আক্তারকে সংবর্ধনায় প্রদান করা হয়েছে| আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক| বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, ওসি বানি ইসরাইল, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী তাওহীদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা সহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ|
আলমডাঙ্গা অফিস