শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি

সভাপতি সাব্বির ও সম্পাদক আল মামুন
  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৬ ইং
ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি

সরকারি বাঙলা কলেজ, ঢাকাস্থ ‘চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল মামুন।


নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি সিনহা সাঈদ, বিএম সাব্বির ও ইখতিয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ঈশান আহমেদ, সাংগঠনিক সম্পাদক অন্তর ভৌমিক, অর্থ সম্পাদক ফুয়াদ আফরোজ, দপ্তর সম্পাদক নিশান হোসাইন এবং প্রচার সম্পাদক সালমান হোসাইন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জিয়াউর রহমান, ঈসমাইল হোসেন, জান্নাতুল ফেরদৌস রিয়াশা, পাভেল ও আসিফ আলমগীর।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিজিবি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ