শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আইডিইবি চুয়াডাঙ্গার আহ্বায়ক কমিটির কার্যক্রম বাতিল ঘোষণা

কেন্দ্রের অনুমোদন ছাড়া নির্বাচনী কার্যক্রম নয়
  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৬ ইং
আইডিইবি চুয়াডাঙ্গার আহ্বায়ক কমিটির কার্যক্রম বাতিল ঘোষণা

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চুয়াডাঙ্গা জেলা নির্বাহী কমিটির অনুমোদনবিহীন আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি ঘোষিত নির্বাচনী তফসিলও কার্যকর হবে না বলে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানান আইডিইবি চুয়াডাঙ্গা জেলা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রশিদ।


বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আইডিইবি চুয়াডাঙ্গা জেলা নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. ইফতেখার উদ্দীন জোয়ার্দ্দার জেলার বাইরে বদলি হওয়ায় সভাপতির পদ শূন্য হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সহসভাপতি হিসেবে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।


তিনি আরও জানান, সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং কেন্দ্রীয় অনুমোদনের জন্য পাঠানো হয়। তবে বিলম্ব হওয়ায় কেন্দ্র থেকে ওই কমিটির অনুমোদন পাওয়া যায়নি। এরই মধ্যে আহ্বায়ক কমিটি জেলা কমিটি গঠনের লক্ষ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে এবং গত ১৩ মে নির্বাচনের তফসিল ঘোষণা করে। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী এ তফসিল ঘোষণা না হওয়ায় অনুমোদনবিহীন আহ্বায়ক কমিটির সব কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কেন্দ্রীয়ভাবে পরবর্তী অনুমোদিত নির্দেশনা পাওয়ার পর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদ্রাসায় সিলিং ফ্যান ও টিন বিতরণ