সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ফাঁকা বাড়িতে দিন-দুপুরে দুঃসাহসিক চুরি

  • আপলোড তারিখঃ ২০-১১-২০১৭ ইং
দর্শনায় ফাঁকা বাড়িতে দিন-দুপুরে দুঃসাহসিক চুরি
দর্শনা অফিস: ছেলেকে পিএসসি পরীক্ষা দিতে নিয়ে যাওয়ায় দিনে দুপুরে ফাকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে দর্শনা দক্ষিন চাঁদপুর গ্রামের মল্লিক পাড়ার কওসার আলী শাহ’র ছেলে দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন শাহ’র বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পিএসসি পরীক্ষার্থী ছেলেকে পরীক্ষার হলে নিয়ে যাওয়ায় ফাকা বাড়ি পেয়ে বাড়ির পিছনের প্রাচিরের দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের জানালার গ্রীল শাবল দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে নগদ ৩৪ হাজার টাকা চুরি করে নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। মামুন সাড়ে ১২টার দিকে বাড়িতে আসলে দেখে তার ঘরের জানালা ভাঙ্গা। তার সন্দেও হলে দ্রুত ঘরে যেয়ে দেখে আলমারী খোলা এবং ড্রয়াওে টাকাও নেয়। এসময় দর্শনা তদন্ত কেন্দ্রে খবর দিলে তৎক্ষনিক এএসআই লাভলু ঘটনাস্থল পরিদর্শন করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড