বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২৬ ইং
দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনায় সশস্ত্র হামলায় যুবদল কর্মীসহ দুইজন আহত হওয়ার ঘটনায় মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত ওলি মিয়ার ছেলে ফেলু (৪৮) এবং একই গ্রামের মৃত আমজেদ মিয়ার ছেলে টিটু (৩৯)। তারা উভয়েই মামলার এজাহারভুক্ত আসামি।


পুলিশ জানায়, মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ ও সোহানের সঙ্গে সোহাগ ও লালটুর কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পলাশ ও সোহান রক্তাক্ত জখম হন।


এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় দর্শনা পৌর বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দর্শনা পুরাতন বাজার থেকে শুরু হয়ে দর্শনা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা বলেন, আহত পলাশের বাবা জাণ্টু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মূল আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার