শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার দলকা বিলে পাহারাদারদের ওপর হামলার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৬ ইং
দামুড়হুদার দলকা বিলে পাহারাদারদের ওপর হামলার অভিযোগ

দামুড়হুদা উপজেলার দলকা বিলে চাঁদা দাবিকে কেন্দ্র করে মৎস্যজীবী সমবায় সমিতির পাহারাদারদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল (৫২) নামে এক পাহারাদার গুরুতর আহত হয়েছেন। ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।


এজাহার সূত্রে জানা যায়, দলকা বিল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ওমর আলী দীর্ঘদিন ধরে সমিতির দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি অভিযুক্তরা তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে, সমিতির সদস্যদের এবং বিলের পাহারাদারদের হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।


অভিযোগে আরও বলা হয়, গত ১০ মে দিবাগত রাত প্রায় দুইটার দিকে কয়েকজন ব্যক্তি ধারালো হাসুয়া, রামদা, চাইনিজ কুড়াল ও মাছ ধরার বিশেষ অস্ত্র ‘ঝুপি’ নিয়ে দলকা বিলে প্রবেশ করে। এসময় তারা পাহারাদারদের ভয়ভীতি দেখিয়ে বিল ছেড়ে চলে যেতে বলে। পাহারাদাররা বাধা দিলে হামলাকারীরা রেজাউলকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার মাথায় ‘ঝুপি’ দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।


রেজাউলের চিৎকার শুনে অপর দুই পাহারাদার ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত রেজাউলকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর বিল কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে দামুড়হুদা মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন