রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গাঁজাসহ আটক ৬

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২৬ ইং
দামুড়হুদায় গাঁজাসহ আটক ৬

দামুড়হুদায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। আটককৃতরা হলেনÑ কুতুবপুর গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে নজরুল ইসলাম (৭০), তারানগর গ্রামের খোশবারির ছেলে রাশেদ (২৮), নওগাঁ জেলার দিঘিরপাড় গ্রামের অহিদুল ইসলামের ছেলে শামীম ইসলাম (২২), ভেড়ামারার মুন্সিপাড়া গ্রামের জিয়াউল হকের ছেলে জুবায়ের ইসলাম (২১), জুড়ানপুর গ্রামের মতিয়ারের ছেলে ফয়সাল (২৩) এবং একই গ্রামের আফসার আলীর ছেলে মহিদুর (৩৯)।


পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সবুজ, এসআই উত্তম ও এএসআই মামুন মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ওই ৬ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ প্রায় ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, “মাদক সেবন ও বিক্রির সময় তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক বিক্রির প্রায় ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে।”



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত