রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ প্রতিপাদ্যে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির উদ্যোগে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমান। 


জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক গতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা কমিটির কোষাধ্যক্ষ সাংবাদিক মেহেরাব্বিন সানভী, সহসভাপতি জাহানারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জোয়ার্দার এবং সহ-সম্পাদক রজিনা আক্তার। 


এছাড়া সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন জেলা কমিটির সদস্য আবু বক্কর আলী, কামরুজ্জামান, সুমন আহমেদ, আলপনা খাতুন, লাভলী খাতুন এবং সুজন বন্ধু সৈকত আহমেদ, সামি ও শান্তসহ আরও অনেকে। 
সভায় বক্তারা গণতন্ত্রকে শক্তিশালী করতে সাধারণ মানুষকে সচেতন ও সংগঠিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত