শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান

সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ
  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২৬ ইং
অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান

চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই জিয়াউর রহমানের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি বা ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। গত তিন দিন ধরে তার এই রহস্যজনক অনুপস্থিতির কারণে জনগুরুত্বপূর্ণ এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ৭ মে দুপুরে ক্যাম্প থেকে বের হওয়ার পর ৯ মে বিকেল পর্যন্ত কর্মস্থলে ফেরেননি এএসআই জিয়াউর রহমান। আইন অনুযায়ী, কোনো পুলিশ কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করলে ক্যাম্পে সংরক্ষিত সাধারণ ডায়েরি বহিতে (জিডি) তার কারণ ও সময় উল্লেখ করা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠেছে, তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে জিডি বই ফাঁকা রেখেছেন, যা বিভাগীয় শৃঙ্খলা ও প্রচলিত বিধির সুস্পষ্ট লঙ্ঘন।


শাহপুর ক্যাম্পটি জীবননগর উপজেলার ৯টি ওয়ার্ডের বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তার ভরসাস্থল। এই এলাকাটি ভৌগোলিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এখানে মাদক পাচার ও ডাকাতির উচ্চ ঝুঁকি রয়েছে। গত বছরে এই অঞ্চলে অন্তত তিনটি বড় ডাকাতির ঘটনা ঘটেছে। কয়েক দিন আগেও এলাকায় ডাকাতির চেষ্টার খবর পাওয়া গেছে।


এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ক্যাম্প ইনচার্জের অনুপস্থিতি সাধারণ মানুষকে চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে। ভুক্তভোগীরা বিভিন্ন আইনি প্রয়োজনে ক্যাম্পে গিয়েও ইনচার্জের দেখা পাচ্ছেন না।


অনুপস্থিতির বিষয়ে যোগাযোগ করা হলে এএসআই জিয়াউর রহমান বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, তিনি বর্তমানে চুয়াডাঙ্গা অফিসে অবস্থান করছেন। তবে কর্মস্থল ত্যাগের কোনো বৈধ অনুমতিপত্র বা সুনির্দিষ্ট কারণ তিনি দেখাতে পারেননি।


চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিনহাজ উল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখবো। অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা যাবে না।’



কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান