শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২৬ ইং
আলমডাঙ্গায় বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ&যাপন করা হয়েছে| গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা বাজারে বিশ্বকবির জীবনীর ওপর এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কবি ও সাংবাদিক রহমান মুকুল| প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক হামিদুল ইসলাম আজম|

বিশেষ অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সহসভাপতি কবি আসিফ জাহান, সাংগঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী| কবি এম সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আতিক বিশ্বাস, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, কবি জামিরুল ইসলাম প্রমুখ|



কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান