সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর মাংসের দোকানে মোবাইল কোর্টের অভিযান

পঁচা মাংস বিক্রির দায়ে মাংসের দোকান সিলগালা
  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২৬ ইং
জীবননগর  মাংসের দোকানে মোবাইল কোর্টের অভিযান

জীবননগর পৌর এলাকায় মাংস বিক্রির দোকানে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। অভিযানে পঁচা মাংস বিক্রির দায়ে আরোজ আলী (৪০) নামের এক ব্যবসায়ীর দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। এবং পঁচা মাংস জনসমক্ষে নষ্ট করে দেওয়া হয়। অভিযুক্ত ব্যবসায়ী আরোজ আলী জীবননগর পৌর এলাকার জানু শাহার ছেলে। অভিযানের খবর পেয়ে সে দোকান থেকে পালিয়ে যায়।


জানা গেছে, বৃহস্পতিবার সকলে অভিযুক্ত মাংস বিক্রেতা আরোজ আলীর নিকট থেকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের রহমানের ছেলে বাদল ১৩ কেজি মাংস কিনে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর মাংস পঁচা দেখে ফেরত নিয়ে আসে। এতে মাংস বিক্রেতা আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা করে। পরে নিরুপায় হয়ে তারা জীবননগর ইউএনও অফিসে গিয়ে অভিযোগ করেন।


ইউএনও আশরাফুল আলম রাসেল জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে মাংসের দোকানে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানের পূর্বেই ব্যবসায়ী সেখান থেকে পালিয়ে যায়। পঁচা মাংস বিক্রির সত্যতা প্রমাণ পাওয়া গেছে। মাংস বিক্রির দোকান সিলগালা করে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট পঁচা মাংস নষ্ট করে দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ