দামুড়হুদা পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নাফ (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার সকাল ১০টার দিকে অসুস্থতাজনিত কারণে দামুড়হুদা দশমী পাড়ার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বহু শিক্ষার্থীকে গড়ে তুলেছেন, যা তাঁকে এলাকাবাসীর কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। গতকাল মাগরিবের নামাজের পর দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদক দামুড়হুদা