রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন সোহেল রানা

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৬ ইং
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন সোহেল রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৩ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক এই কমিটি অনুমোদিত হয়। ঘোষিত এই নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার সন্তান সোহেল রানা।


 সোহেল রানা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা বড়বলদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম সুলতান আলী।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সভাপতি এবং ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক করে এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটিকে আরও গতিশীল করার লক্ষে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় সোহেল রানা দেশবাসীসহ চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। একইসাথে তিনি অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুষ্ঠুভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তার এই সাফল্যে বড়বলদিয়া গ্রামসহ চুয়াডাঙ্গা জেলার জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে এবং বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার