রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ সেলিম রেজা আটক

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৬ ইং
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ সেলিম রেজা আটক

আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আলমডাঙ্গা উপজেলার কান্তপুর মোড়ে সুলতান স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এসময় পাকা রাস্তার ওপর অবস্থানরত মো. সেলিম রেজার (৩৯)দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির বাম কোচরে রাখা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে অবৈধ ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেলিম রেজা আলমডাঙ্গা উপজেলার কান্তপুর বটিয়াপাড়া গ্রামের মঈনুল হকের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।



কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার