বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম ইহসানুল হক। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি। করপোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিএসএফআইসি অফিসার্স অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কর্মচারি ইউনিয়নের (সিবিএ) পক্ষ হতে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। নতুন চেয়ারম্যানকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান অভিনন্দন জানান। তিনি শনিবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন নতুন চেয়ারম্যান হিসাবে যোগদান করবেন বলে জানিয়েছে শিল্প করপোরেশন।
নিজস্ব প্রতিবেদক