শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৬ ইং
ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

ঝিনাইদহে ট্রাক চাপায় শাম্মী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। কুষ্টিয়া থেকে স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে আসার পথে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।


ঝিনাইদহ দমকল বাহিনীর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী শাম্মী আক্তার ও তার স্বামী ঝিনাইদহ শহরের হামদহ এলাকার মেয়ের বাড়িতে আসছিলেন। তারা ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান শাম্মী আক্তার।


ওই সময় পিছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।



কমেন্ট বক্স