শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী ওষুধ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২৬ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী ওষুধ উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী ওষুধ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, গত বুধবার রাত ১০টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭০/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের একটি আমবাগানের পাশ থেকে হাবিলদার মো. আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন ১৩২ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের উপাদান কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড, যা মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।


অপর দিকে, রাত ১২টা ১০ মিনিটে একই ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের একটি ভুট্টা খেতের মধ্য থেকে নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১১৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।



কমেন্ট বক্স