সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রোভার স্কাউটসের ওয়ার্কসপ ও সাধারণ সভা

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় রোভার স্কাউটসের ওয়ার্কসপ ও সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের গ্রুপ সভাপতি ওয়ার্কসপ ও ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা রোভার-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রোভারের কমিশনার চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভারের সম্পাদক আলমডাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান। অনুষ্ঠানে অধ্যক্ষ (অব.) সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ ও রোভার অঞ্চলের লিডার ট্রেইনার যশোর এমএম কলেজের শিক্ষক অধ্যাপক শহীদুল ইসলামসহ বিভিন্ন কলেজ ও মাদরাসার অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা রোভারের সহকারি কমিশনার উবাইদুল ইসলাম তুহিন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে রোভার দল গঠন নিশ্চিত করতে হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে রোভার তহবিলের আলাদা হিসাব একাউন্ট খুলতে হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একজন দক্ষ রোভার লিডার তৈরী করতে হবে। যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে রোভার দল এখনও গঠন করা হয়নি, সেই সকল প্রতিষ্ঠানে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ছেলে ও মেয়েদের দল গঠন করতে হবে। এই কাজে যারা পিছিয়ে আছেন তারা এগিয়ে আসবেন। যাতে আমরা আরো ভালো জায়গায় পৌঁছাতে পারি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড