রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ৩টি চোরাই ভ্যানসহ চোর আটক

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২৬ ইং
দামুড়হুদায় ৩টি চোরাই ভ্যানসহ চোর আটক

দামুড়হুদা উপজেলা সদরে ভ্যান চুরি করতে গিয়ে জনতার হাতে এক চোর আটক হয়েছে। এসময় তার কাছ থেকে চোরাই তিনটি ভ্যান উদ্ধার করেছে পুলিশ। আটক ব্যক্তি বকুল (৫০) চুয়াডাঙ্গার পাঁচমাইল এলাকার মৃত সেকেন্দারের ছেলে। জানা গেছে, বকুল দামুড়হুদা উপজেলার বেগোপাড়ায় ভ্যান চুরির সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে।


পুলিশ জানায়, আটক বকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই তিনটি ভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ভ্যানসহ আটক ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত