বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় যুবদল নেতা মাহফুজুর রহমান মিল্টনের দাফন সম্পন্ন

জানাজায় বাবু খান-শরীফসহ সর্বস্তরের মানুষের ঢল
  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২৬ ইং
দামুড়হুদায় যুবদল নেতা মাহফুজুর রহমান মিল্টনের দাফন সম্পন্ন

জানাজা শেষে দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টনকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় তার প্রথম জানাজা দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে এবং দ্বিতীয় জানাজা শেষে তার নিজ গ্রাম পাঠাচোরার কবরস্থানে দাফনে করা হয়। জানাজায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু গভীর শোক প্রকাশ করে বলেন, ‘মিল্টনের মতো ভালো ও গুণী কর্মীদের জন্য বারবার রাজনীতির মাঠে ফিরে আসতে মন চায়।’


চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, মাহফুজুর রহমান মিল্টন ছিলেন একজন সৎ, মৃদুভাষী ও গুণী মানুষ। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। উপস্থিত সবাই হাত তুলে সবাইকে তার দোয়া করবেন এবং ক্ষমা পার্থনা করেন।


জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবায়দুর রহমান সাহেল, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান মিল্টন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, দামুড়হুদা উপজেলা যুব দলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিকবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

উথলী হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা