রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সর্বদলীয় মাদক নির্মুল কমিটির সভা

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২৬ ইং
জীবননগরে সর্বদলীয় মাদক নির্মুল কমিটির সভা

জীবননগরের সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় ‘গোয়ালপাড়া সর্বদলীয় মাদক নির্মুল কমিটির’ উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল চারটায় আলহাজ্ব সিরাজুল ইসলাম সেবা সংঘ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক মোহাম্মদুল্লাহর সঞ্চালনায় এবং মো. আব্দুস সামাদের সভাপতিত্বে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। বক্তারা তাদের বক্তব্যে গোয়ালপাড়াকে মাদকমুক্ত আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মো. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মো. শাহাজাহান আলী এবং বিট অফিসার মো. আব্দুস সবুর। প্রধান অতিথির বক্তব্যে আতিয়ার রহমান বলেন, একটি তরুণ প্রাণ যখন মাদকের নেশায় জড়িয়ে পড়ে, তখন শুধু তার স্বাস্থ্যই ক্ষতিগ্রস্ত হয় না, বরং তার মেধা, বিবেক ও স্বপ্নও ধ্বংস হয়ে যায়। তিনি মাদককে একটি ‘মরণফাঁদ’ উল্লেখ করে বলেন, সমাজকে এই করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


তিনি আরও বলেন, ‘আজকের এই উদ্যোগে আমি অত্যন্ত আনন্দিত। যে কাজটি আমাদের করার কথা ছিল, তা আপনারা করে দেখিয়েছেন। আপনারা শুরু করেছেন, আমরা শেষ করব। জীবননগর থানা সবসময় আপনাদের পাশে থাকবে।’ একই সঙ্গে তিনি মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গোয়ালপাড়ায় মাদক ব্যবসা বন্ধ না হলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. জহুর আলম, মো. সাইফুর রহমান, মো. উবায়দুল্লাহ হালসানা, মো. হাফিজুল ইসলাম, মো. আবু মোতালেব, ডা. মো. বদর উদ্দিন ও মুহাম্মাদ ইদরীসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত