রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলের বিক্ষোভ

সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ
  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২৬ ইং
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ‘তালবাহানা’র প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। গতকাল রোববার বিকেল চারটায় শহরের টাউন ফুটবল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কবরী রোড, সরকারি কলেজ রোড, কোর্ট রোড, ভি জে স্কুল রোড, শহীদ হাসান চত্বর ও নিউমার্কেট ঘুরে আবার টাউন মাঠে এসে শেষ হয়।


মিছিলের আগে টাউন মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। সভাপতির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, ‘৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে ৫২ শতাংশ ম্যান্ডেট পাওয়া কোনো দল জোর করে অস্বীকার করতে পারে না। এমন পরিস্থিতি চলতে থাকলে আবারও গণআন্দোলন গড়ে উঠবে।’


তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একই সঙ্গে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে মত দিয়েছিল। কিন্তু সে অনুযায়ী কার্যক্রম এগোয়নি। বক্তারা অভিযোগ করেন, বিরোধী দলের পক্ষ থেকে বারবার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানানো হলেও সরকার তা আমলে নেয়নি। বরং সংসদে সংবিধান বিষয়ক একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেন তারা।


সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, জামায়াতের জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ইসরাইল হোসেন, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা নায়েবে আমির নায়েব আলি, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল এবং গাংনী-আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিনসহ অনেকে। বিক্ষোভ মিছিল চলাকালে প্রায় ৪০ মিনিট চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত