রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০২৬ ইং
জীবননগরে ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা

ড্রাইভিং লাইসেন্স না থাকায় জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে সতর্কতামূলকভাবে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জীবননগরে সুষ্ঠুভাবে তেল বিতরণ নিশ্চিতে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। এর অংশ হিসেবে আজ শনিবার জীবননগরের পিয়াস ফিলিং স্টেশন, উৎসব ফিলিং স্টেশন ও জীবননগর ফিলিং স্টেশনে তদারকি অভিযান চালান তিনি। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে এক মোটরসাইকেল চালককে ২০০ টাকা জরিমানা করা হয়।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, জীবননগরে তেল সরবরাহ নিশ্চিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আজ ড্রাইভিং লাইসেন্স না থাকায় একজনকে সতর্কতামূলক- ২০০ টাকা জরিমানা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত